ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত
নিজস্ব প্রতিবেদক: “আগাম সতর্কতা ও সচেতনতাই পরিহারযোগ্য মৃত্যু রোধের মূল চাবিকাঠি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এডিএন (পরিহারযোগ্য মৃত্যু নেটওয়ার্ক) বাংলাদেশ শাখার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
এতে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. রবিউল আউয়ালসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডিএন বাংলাদেশ চ্যাপ্টারের লিড ও সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন, দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে আগাম সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো সতর্কতা, কার্যকর যোগাযোগ এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যঝুঁকি, সময়মতো চিকিৎসা না পাওয়া, নিরাপদ আশ্রয়ের অভাব, বন্যার পানিতে ডুবে যাওয়া, সাপে কাটা, অগ্নিকাণ্ড কিংবা প্রয়োজনীয় তথ্যের অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে বহু মৃত্যু ঘটে। তবে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এসব পরিহারযোগ্য মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।
এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম একাডেমিক পরিসর ছাড়িয়ে নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে ড. ফাতিমা আক্তার বলেন, আন্তর্জাতিকভাবে এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দেশে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশেও ধারাবাহিকভাবে র্যালি, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতে পরিহারযোগ্য মৃত্যু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ ও এডিএন বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে