ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৭তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল পিএসসি
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্র বলছে, আগামী এপ্রিলের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে কমিশন। সেই রোডম্যাপ অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে প্রিলিমিনারি পরীক্ষার ফলও নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। একই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই আটটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী অংশ নেন।
এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে মাত্র ৯ দিনের মধ্যে ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জন নিয়োগ দেওয়া হবে।
পিএসসির পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর