ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান বাংলাদেশ
ডুয়া ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নতুন ভিসা পাওয়া সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটের দাম কমিয়েছে। এই বিশেষ ছাড়ের নাম দেওয়া হয়েছে 'ওয়ার্কার ফেয়ার'।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জানানো হয়, প্রথম ধাপে এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য আগের ভাড়া যথাক্রমে ৪৮০, ৪০০, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে এখন থেকে ৩৬০ ডলার (ট্যাক্স ব্যতীত) ভাড়া নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য ভাড়া ১৭৫-১৮০ ডলারের বদলে ১৫০ ডলার (ট্যাক্স ব্যতীত) ধার্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডধারী কর্মীরাই এই বিশেষ ছাড়ে ভ্রমণ করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)