ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা শিক্ষক পদোন্নতিতে অভিজ্ঞতা শিথিল করল সরকার
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদ্রাসায় শিক্ষক পদোন্নতির ক্ষেত্রে এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের জন্য অভিজ্ঞতার শর্তে কিছুটা শিথিলতা এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমফিল ডিগ্রিধারীদের জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য সর্বোচ্চ চার বছর পর্যন্ত শিক্ষকতার অভিজ্ঞতা ছাড় দেওয়া যাবে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট ‘ঘ’-এর ক্রমিক ১ থেকে ৪ এবং ১০ থেকে ১৫ নম্বরে উল্লিখিত পদগুলোর ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট পদে পদোন্নতির জন্য আবেদন জমা দেওয়ার পর প্রার্থীদের এমফিল বা পিএইচডি ডিগ্রির মূল সনদ যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
এতে উল্লেখ করা হয়, যাচাই শেষে নিয়ম অনুযায়ী পদোন্নতির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ডিগ্রির সত্যতা নিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ