ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
গণভোট উপেক্ষা করলে দেশ অস্থিতিশীল হতে পারে: শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: গণভোট ইস্যু উপেক্ষা করা হলে দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার মতে, জনগণের বড় একটি অংশ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তাই এটি উপেক্ষা করা হলে এর রাজনৈতিক প্রভাব পড়বে।
সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম বলেন, সংবিধানের ব্যাখ্যা নিয়ে নানা মতভেদ থাকলেও বাস্তব ক্ষেত্রে বহু সময় সংবিধান জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তিনি অতীতের রাজনৈতিক মামলা, গ্রেফতার ও হয়রানির অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, দীর্ঘ সময় তিনি কারাভোগ করেছেন এবং একাধিকবার পুনরায় গ্রেফতারের শিকার হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে মামলা ও নানা ধরনের নিপীড়নকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে লক্ষ্য করে দমননীতি গ্রহণ করা হলেও তা সফল হয়নি।
সংসদ সদস্য বলেন, বর্তমানে গণভোট ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে জনগণের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, যা উপেক্ষা করা হলে তা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা হিসেবে বিবেচিত হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, গণভোটের বিরোধিতা করা মানে অতীতের দমন-পীড়নের পরিবেশকে সমর্থন করা। একই সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
সংবিধান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালের সংবিধান নিয়েও রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় ভিন্নমত দেখা গেছে। অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতা সংবিধান পরিবর্তনের কথা বললেও বর্তমানে তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে, যা জনগণের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী