ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় পুনর্মিলনী কাল
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় পুনর্মিলনী আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
‘স্মৃতিতে অমলিন, প্রাণের বন্ধন ২০২৫’- এ স্লোগানে খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুটমিল অফিসার্স ক্লাবে সংগঠনটির পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে।
দিনব্যাপাী কর্মসূচির আয়োজন নিয়ে এ পুনর্মিলনীতে খুলনা বিভাগ ও এর বিভিন্ন জেলায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হবেন।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী, মোঃ তহা, নাজমুস সায়াদাত প্রমুখ।
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ শামীম হোসেন ও মহাসচিব অধ্যাপক শরিফ মোহাম্মাদ খান এবং পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্ববায়ক এ কিউ এম মঞ্জু যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে ০১ ফেব্রুয়ারি ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাবি কেন্দ্রীয় অ্যালামনাইর সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর নেতৃত্বে বায়েজীদ বোস্তামী, মোঃ তহা, নাজমুস সায়াদাত অংশগ্রহণ করেন।
ঢাবি বরিশাল বিভাগীয় পুনর্মিলনী আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন রেজা বাড়ী, মাসুম বিল্লাহ, জিয়া, সুশান, আরিফ প্রমূখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস