ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গণভোট অধ্যাদেশ আর সংসদে উঠছে না, বাতিলের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: গণভোটের উদ্দেশ্যে জারি করা বিশেষ অধ্যাদেশটি আর বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রবিবার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এই অধ্যাদেশের কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। যে সুনির্দিষ্ট উদ্দেশ্যে এটি জারি করা হয়েছিল, সেই গণভোট সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এই অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। তাই এটিকে স্থায়ী আইনে রূপান্তর করার কোনো যৌক্তিকতা নেই।"
তিনি আরও ব্যাখ্যা করেন যে, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অনুমোদন করতে হয়। তবে যেহেতু এই অধ্যাদেশের লক্ষ্য অর্জিত হয়েছে, তাই এটি আর বিল হিসেবে উত্থাপিত হবে না। এর ফলে নির্ধারিত সময় পার হওয়ার পর এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল (ল্যাপস) হয়ে যাবে।
বৈঠক সম্পর্কে মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো বর্তমান অবস্থাতেই পাস করার সিদ্ধান্ত হয়েছে এবং কিছু সংশোধনীসহ বিল আকারে আনা হবে। তবে আগামী ১০ এপ্রিলের মধ্যে সবগুলো বিল সংসদে আনা সম্ভব নাও হতে পারে। সময় স্বল্পতার কারণে যেসব অধ্যাদেশ বিল আকারে আসবে না, সেগুলো বাতিল হয়ে যাবে। তবে জনস্বার্থে প্রয়োজনীয় কোনো অধ্যাদেশ বাতিল হলে তা পরবর্তী অধিবেশনে পুনরায় বিল হিসেবে পেশ করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)