ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
‘জেড’ ক্যাটাগরিতে নামল শেয়ারবাজারের আরও এক কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এর ফলে সোমবার (৩০ মার্চ) থেকেই আলহাজ্ব টেক্সটাইল ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
অন্যদিকে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটির শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা (মার্জিন লোন) না দিতে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ডিএসই ও সিএসই। এ নির্দেশনা বুধবার থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৩৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট