ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জেন-জি ৭২ সংবিধান চায় না: হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সংবিধান ও জুলাই সনদ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে নতুন প্রজন্মের অবস্থান তুলে ধরেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি দাবি করেছেন, বর্তমান প্রজন্ম বা ‘জেন-জি’ ১৯৭২ সালের সংবিধান আর গ্রহণ করতে চায় না।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে হান্নান মাসউদ নিজেকে দেশের সর্বকনিষ্ঠ এমপি হিসেবে উল্লেখ করে বলেন, তিনি জেন-জির প্রতিনিধি হয়ে সংসদে কথা বলছেন। তার ভাষায়, বর্তমান প্রজন্মের চাওয়া জানতে চাইলে স্পষ্টভাবে বলা যায় তারা ৭২-এর সংবিধান আর চায় না।
তিনি আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পর জন্ম নেওয়া অনেক তরুণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি, যা তাদের কাছে প্রশ্নবিদ্ধ। নতুন প্রজন্ম একটি নিরাপদ ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে, যা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ অর্জিত হলেও পরবর্তী সময়ে নানা সংকট ও অনিয়মের কারণে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে ওঠেনি। তিনি অতীতের রাজনৈতিক নেতৃত্বের অবদান উল্লেখ করার পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও সমস্যা নিয়েও কথা বলেন।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া ও সহিংসতার অভিজ্ঞতা তাকে হতাশ করেছে। একইসঙ্গে তিনি দাবি করেন, জনগণের ত্যাগের ফলেই আজকের সংসদ গঠিত হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে হান্নান মাসউদ বলেন, নতুন বাংলাদেশের প্রশ্নে কোনো ধরনের প্রতারণা গ্রহণযোগ্য নয়। গণভোটের পক্ষে প্রচারণা চালানোর পর আবার দীর্ঘ আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি