ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
এপ্রিল পর্যন্ত জ্বালানি সংকট হবে না: প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, চলতি সরকারের সক্ষমতায় অন্তত আগামী এপ্রিল মাস পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব হবে।
শুক্রবার (২৭ মার্চ) যশোর-এ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আয়োজনে অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে প্রতিদিন গড়ে ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বর্তমানে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এপ্রিল পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। আগামী ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। কিছুটা সংকট থাকলেও তা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের শেষাংশে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)