ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৌলতদিয়া দুর্ঘটনায় বাসের রেজিস্ট্রেশন স্থগিত করল বিআরটিএ
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শুক্রবার (২৭ মার্চ) এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪) নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন।
চিঠিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ২৪ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। পাশাপাশি বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটিএ রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে। এ নির্দেশনার অনুলিপি বিআরটিএ সদর দপ্তর, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান জানান, পরিদর্শনের ভিত্তিতে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।
অন্যদিকে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ৬ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকেও আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)