ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন জাতিসংঘের মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ জানিয়ে পূর্ণ সমর্থন ও সংহতির বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক অঙ্গনে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (২৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠকে এ অবস্থান তুলে ধরেন মহাসচিব।
বৈঠকে নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়ে গুতেরেস বলেন, রোহিঙ্গা সংকটে মানবিক ভূমিকার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসার দাবিদার। বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতা বিশ্বে একটি উদাহরণ হয়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনায় বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে তেলের অস্থিরতা এবং এর প্রভাবে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর ওপর সৃষ্ট বাড়তি চাপের বিষয়টি তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান। গুতেরেস আমন্ত্রণ গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ জানান।
বৈঠকের শেষাংশে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি