ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে দুদকের তলব
ডুয়া নিউজ : সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। গতকাল (বুধবার) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক ও কর্মচারীকে নিয়োগ দেন।
এদিকে, অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করেছে। টিমের দলনেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামানকে। এছাড়াও সদস্য হিসেবে আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য নিতে তাদেরকে দুদকে তলব করা হয়েছে। আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ভিন্ন ভিন্ন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষককে দুদকে ডাকা হয়েছে।
তলব করা শিক্ষকরা হলেন: এ টি এম সাহেদ পারভেজ, সানজানা সোবহান, অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন, শিবলী ইসলাম, অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ এবং অধ্যাপক আব্দুল লতিফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি