ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মেট্রোরেলে ভারতীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসের দিনে রাজধানীর মেট্রোরেলের ভেতরে বিদেশি একটি চিকিৎসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ট্রেনের ডিজিটাল স্ক্রিনে ভারতের চেন্নাইভিত্তিক অ্যাপোলো হাসপাতালের তথ্যকেন্দ্রের প্রচারচিত্র ভেসে ওঠায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মেট্রোরেলে চলাচলকারী যাত্রীরা প্রথমে বিষয়টি নজরে আনেন। পরে অনুসন্ধানে জানা যায়, এটি নতুন কোনো ঘটনা নয় প্রায় ২০ দিন ধরেই নিয়মিত এই বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রচারিত বিজ্ঞাপনটি সরাসরি হাসপাতালের নয়; বরং ঢাকায় স্থাপিত তাদের একটি ইনফরমেশন সেন্টারের। তবে বিষয়টি সামনে আসার পর স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষকে বিজ্ঞাপনটি বন্ধের অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অ্যাপোলো হাসপাতালের এই তথ্যকেন্দ্র কার্যক্রম শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং এটিকে তাদের নিজস্ব ইনফরমেশন সেন্টার হিসেবে পরিচয় করানো হয়। এখান থেকে বাংলাদেশি রোগীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা সহায়তা, চিকিৎসা পরিকল্পনা ও সম্ভাব্য ব্যয়ের ধারণা দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকার শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান জানান, এটি কোনো চিকিৎসা সেবা নয়, বরং একটি কনসালটেন্সি সেবা। রোগীদের বিদেশে চিকিৎসা নিতে সহায়তা করাই তাদের কাজ। তাই বিজ্ঞাপনের ক্ষেত্রে আলাদা অনুমোদনের প্রয়োজন পড়ে না বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, মেট্রোরেল পরিচালনাকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বিজ্ঞাপন ব্যবস্থাপনা একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কীভাবে প্রচারিত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) জানিয়েছে, তারা ব্যক্তিগত চিকিৎসকদের লাইসেন্স দেয়; হাসপাতাল বা এ ধরনের তথ্যকেন্দ্র তাদের আওতায় পড়ে না। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা বলছে, এই ধরনের ইনফরমেশন সেন্টার তাদের অনুমোদন কাঠামোর বাইরে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবুল হোসেন মো. মাইনুল আহসান বলেন, বিদেশি প্রতিষ্ঠানের এ ধরনের প্রচারণা দেশের স্বাস্থ্যনীতি পরিপন্থী হতে পারে। তাই মেট্রোরেল কর্তৃপক্ষকে বিজ্ঞাপনটি বন্ধের জন্য অনুরোধ করা হয়েছে এবং দ্রুত এটি সরিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর