ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এনডিএমের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
বুধবার সকালে এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জননেতা ববি হাজ্জাজের আস্থাভাজন হিসেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএম-এর ভাইস চেয়ারম্যান ফারুক উজ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক এ এম জহিরুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দ।
এছাড়াও জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাসুদ রানা জুয়েল, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ ফরিদ এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, “মুক্তিযুদ্ধের মূল আদর্শ বাস্তবায়ন করাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানোর একমাত্র মাধ্যম।”
এনডিএম নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের জনগণের দোরগোড়ায় স্বাধীনতার সুফল পৌঁছে দিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ