ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
পার্থ হক: সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের শক্তি যাচাইয়ে আজ কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয়ে প্রস্তুতির শেষ ধাপটা ঝালিয়ে নিতে চায় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল।
বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের মাটিতে শুরু হবে ম্যাচটি। র্যাংকিংয়ে বড় ব্যবধান থাকলেও লড়াইয়ে সর্বোচ্চটা দিতে প্রস্তুত বাংলাদেশ।
যেভাবে সরাসরি দেখবেন ম্যাচ
এই ম্যাচটি দেখতে ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে একাধিক সহজ মাধ্যম-
টেলিভিশনে: দেশের জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। বড় পর্দায় উপভোগ করতে এটি সবচেয়ে সহজ উপায়।
ইউটিউবে: ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ‘VFF Channel’-এ ম্যাচটির লাইভ স্ট্রিম পাওয়া যাবে।
মোবাইল অ্যাপে: স্মার্টফোন ব্যবহারকারীরা Sportzfy অ্যাপের মাধ্যমে লাইভ ম্যাচ দেখতে পারবেন।
ফেসবুক লাইভ: ফেসবুকে সার্চ করে বিভিন্ন পেজ থেকেও সরাসরি খেলা দেখার সুযোগ পাওয়া যেতে পারে।
সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি
এই প্রীতি ম্যাচটি মূলত ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ভিয়েতনাম রয়েছে ১০৩ নম্বরে এবং বাংলাদেশ ১৮১ নম্বরে। ফলে এই ম্যাচ বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ।
আলোচনায় হামজা চৌধুরী
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে। তাকে মোকাবিলায় আলাদা পরিকল্পনা করছে ভিয়েতনাম। আজ মাঝমাঠে হামজা, জামাল ভূঁইয়া ও সামিত সোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকতে পারেন-
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্স: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, জায়য়ান আহমেদ
মিডফিল্ড: সামিত সোম, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া
আক্রমণভাগ: ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন, ফাহিমদুল ইসলাম
সিঙ্গাপুরের বিপক্ষে বড় ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে এই লড়াই বাংলাদেশের জন্য কতটা কার্যকর প্রস্তুতি হয়ে ওঠে, সেটাই এখন দেখার বিষয়।
সরাসরি খেলাটি দেখতেএখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত