ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিলম্ব হচ্ছে: আখতার
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও গণভোটে পাওয়া জনমতের বাস্তবায়ন নিয়ে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, এই গড়িমসি জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও সামাজিক সুবিচারের জন্য। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দীর বেশি সময় পার হলেও দেশে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান হয়েছে, যার বিরুদ্ধে জনগণকে বারবার রক্ত দিতে হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনকে তিনি নতুন এক বিজয়ের সঙ্গে তুলনা করে বলেন, এর মাধ্যমে দেশ নতুন পথে এগোনোর সুযোগ পেয়েছে।
এনসিপির এই নেতা বলেন, স্বাধীনতা দিবস শুধু স্মরণের নয়, বরং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। সেই লক্ষ্যেই জুলাই অভ্যুত্থানের পর সংস্কারের দাবিতে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনগণ সেখানে সংস্কারের পক্ষে মত দিয়েছে।
তিনি বলেন, এখন সেই সংস্কার বাস্তবায়ন জরুরি। তবে বর্তমান সংবিধান কাঠামোর মধ্যে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মত দেন তিনি।
আখতার হোসেন আরও বলেন, একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে এনসিপি। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়নে বিলম্ব দেখা যাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও গণভোটের ফল কার্যকর না করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে এবং দেশের মানুষ তা মেনে নেবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি