ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রপতিকে চিঠি পাঠালেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতিকে পাঠানো এক চিঠিতে রাজা চার্লস বলেন, “আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী (রানি কামিলা) রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।” চিঠিতে তিনি দুই দেশের মধ্যকার চিরস্থায়ী অংশীদারিত্ব এবং কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার কথা বিশেষভাবে স্মরণ করেন।
যুক্তরাজ্যে বসবাসরত ৬ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের প্রশংসা করে রাজা চার্লস বলেন, এই বিশাল জনগোষ্ঠী যুক্তরাজ্যের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করছে। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ঐক্য ও সম্মিলিত শক্তির প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে ব্রিটিশ রাজা বলেন, “জলবায়ু কার্যক্রমে আমাদের সহযোগিতা সম্পর্কের একটি অপরিহার্য বৈশিষ্ট্য। স্থিতিস্থাপকতা তৈরি ও টেকসই উন্নয়নে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের আমি অত্যন্ত প্রশংসা করি।” এছাড়া আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে অংশগ্রহণের জন্য তিনি উন্মুখ হয়ে আছেন বলেও জানান। পরিশেষে, তিনি বাংলাদেশের মানুষের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত