ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পদ্মা নদীতে বাসডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২৬
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ফায়ার সার্ভিসের ডুবুরি দল আরও তিনজনের মরদেহ উদ্ধার করলে এই সংখ্যা দাঁড়ায় ২৬-এ। এর মধ্যে ২৪ জনের মরদেহ ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে। ঢাকা অভিমুখে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ হন। দীর্ঘ ৬ ঘণ্টা উদ্ধার অভিযানের পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি ওপরে তোলা হয়।
সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত ২৬ জনের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত ২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা:
১. রেহেনা আক্তার (৬১), ২. মর্জিনা খাতুন (৫৬), ৩. রাজীব বিশ্বাস (২৮), ৪. জহুরা অন্তি (২৭), ৫. কাজী সাইফ (৩০), ৬. মর্জিনা আক্তার (৩২), ৭. ইস্রাফিল (৩), ৮. সাফিয়া আক্তার রিন্থি (১২), ৯. ফাইজ শাহানূর (১১), ১০. তাজবিদ (৭), ১১. আরমান খান (৩১) (বাসচালক), ১২. নাজমিরা বা জেসমিন (৩০), ১৩. লিমা আক্তার (২৬), ১৪. জোস্ন্যা (৩৫), ১৫. মুক্তা খানম (৩৮), ১৬. নাছিমা (৪০), ১৭. আয়েশা আক্তার সুমা (৩০), ১৮. সোহা আক্তার (১১), ১৯. আয়েশা সিদ্দিকা (১৩), ২০. আরমান (৭ মাস), ২১. আব্দুর রহমান (৬), ২২. সাবিত হাসান (৮), ২৩. আহনাফ তাহমিদ খান (২৫), ২৪. উজ্জ্বল, ২৫. আসরাপুল এবং ২৬. জাহাঙ্গীর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি