ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ পূর্ণ আস্থাশীল এবং তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি। আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামীর দিনগুলোতে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।"
স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "স্বাধীনতা দিবসে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি যার আহ্বানে সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সঙ্গে স্মরণ করছি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে, যিনি সেই শুরু থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন। গত ১৫-১৬ বছর ফ্যাসিস্টের যাঁতাকলে গণতন্ত্র চাপা পড়েছিল, তখন লড়াই করেছে দেশের মানুষ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট সরকার।"
আজকের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "আজ একটা ভিন্ন পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। আজকে সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি। আজকে একটাই দুঃখ স্বাধীনতার আরেকজন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই।" তিনি আরও যোগ করেন, তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল হলো 'ফ্যামিলি কার্ড' ও 'কৃষক কার্ড'। প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ