ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা দিবসে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও ৫৬তম জাতীয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত এই দুই বরেণ্য নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সাভার থেকে ঢাকায় ফিরে তিনি সরাসরি জিয়া উদ্যানে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দিনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ‘স্বাধীনতা দিবস কুচকাওয়াজ’ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত থাকবেন।
এদিকে, সাভারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে সেখানে মানুষের ঢল নামে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দেশজুড়ে সরকারি ছুটি পালিত হচ্ছে। দিবসটির গুরুত্ব তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)