ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
পদ্মায় বাসডুবি: ২৩ মরদেহ উদ্ধার, পরিচয় মিলল চালকসহ সবার
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহনের’ যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি টেনে উপরে তোলা হয়। বাসটি তীরে তোলার পর ভেতর থেকে একে একে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ১১ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে বাসের চালক আরমান খানও রয়েছেন। নিহতরা রাজবাড়ী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, দিনাজপুর, ঝিনাইদহ ও ঢাকাসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
নিহতরা হলেন: রাজবাড়ী পৌরসভার ভবানীপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), গোয়ালন্দ উপজেলার চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), গোয়ালন্দ উপজেলার চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফাইজ শাহানূর (১১), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে গাড়িচালক আরমান খান (৩১), কালুখালী উপজেলার মদেন্দ্রপুর ইউনিয়নের বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), রাজবাড়ী সদর উপজেলার বড় চর বেনিনগর গ্রামের মান্নান মণ্ডলের স্ত্রী জোসনা (৩৫), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদর উপজেলার আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), কুষ্টিয়া পৌরসভা মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদরের খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস)।
দুর্ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে এবং অন্যটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটি দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি প্রায় ৮০ ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিল। ঘটনার পরপরই স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করতে পারলেও বাকিরা ভেতরেই আটকা পড়েন। উদ্ধার অভিযানে দেরি হওয়া এবং আবহাওয়া প্রতিকূল থাকায় মরদেহ উদ্ধারে দীর্ঘ সময় লেগেছে বলে জানান উদ্ধারকারীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- দেশে সোনার বাজারে বড় দরপতন
- ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন নবীন ফ্যাশনের মালিক
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ভিডিও ভাইরাল: স্কুলছাত্রীর আত্মহ’ত্যা
- বক্স অফিসে ‘ধুরন্ধর টু’ কত টাকা আয় করল?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির সুযোগ
- বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ অর্জনের ১০ ধাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি
- একনজরে জেনে নিন রাজধানীর প্রধান জামাতগুলোর সময়সূচি