ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘চট্টলা এক্সপ্রেস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুনে ট্রেনের পাওয়ার কার এবং সংলগ্ন একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ১৬টি বগি নিয়ে ৬০০-এর বেশি যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই ফৌজদারহাট এলাকায় পাওয়ার কারে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং পাশের এসি বগিতে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা তড়িঘড়ি করে ট্রেন থেকে নিচে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
খবর পেয়ে কুমিরা ও ফৌজদারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম কুমিরা ফায়ার স্টেশনের সাব অফিসার আহসান আলী জানান, সংবাদ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করেন, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে এবং দায়ীদের শনাক্ত করতে ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)