ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাবি শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অ্যালামনাই নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাবি শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
শনিবার (২৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী দেশবাসীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। এই মাহেন্দ্রক্ষণে তারা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই লাল-সবুজের পতাকা।
বিবৃতিতে শামসুজ্জামান দুদু ও এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, "মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ও আত্মত্যাগ অনন্য। সেই চেতনাকে ধারণ করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবসময় কাজ করে যাবে।"
তারা আরও বলেন, স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে তরুণ প্রজন্মকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হতে হবে। একইসঙ্গে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের এই দুই শীর্ষ নেতা।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই ঐতিহ্যবাহী সংগঠনটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি