ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন যারা
ডুয়া ডেস্ক: সরকার সম্প্রতি দেশের ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সম্মতিক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নাম ঘোষণা করা হয়।
যে ৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে- মুন্সিগঞ্জের হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, সিলেটের লিডিং ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
নিয়োগপ্রাপ্ত উপাচার্যগণ হলেন:
* হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজারুল আলম।
* লিডিং ইউনিভার্সিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
* বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
* প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফ্যাকাল্টি অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. ফারহীন হাসান।
* আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
নিয়োগের শর্তাবলী:
১. যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য তাদের এই নিয়োগ বহাল থাকবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
২. তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
৩. বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর