ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সিআইডির নতুন প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।
বুধবার (২৫ মার্চ) তিনি এই দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর সিআইডির কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মোসলেহ্ উদ্দিন আহমদ সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "সিআইডির অর্জিত সুনাম ও ব্র্যান্ডিং ধরে রাখতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি।"
সততা ও শৃঙ্খলার বিষয়ে কঠোর বার্তা দিয়ে নতুন সিআইডি প্রধান বলেন, "প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা যথাযথ কারণ ছাড়া কর্মস্থল ত্যাগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি আরও হুঁশিয়ারি দেন যে, সিআইডিতে প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ থাকলেও কেউ যদি দায়িত্ব পালনে অনাগ্রহ দেখায় বা কর্মদক্ষতা সন্তোষজনক না হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদায়ী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ তার ৩১৩ দিনের দায়িত্বকালকে স্মরণ করে বলেন, তার প্রধান লক্ষ্য ছিল একটি দক্ষ ও প্রতিশ্রুতিশীল টিম গড়ে তোলা। তিনি সিআইডিকে একটি 'পরিবার' হিসেবে অভিহিত করেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদানকারী মোসলেহ্ উদ্দিন আহমদ এর আগে পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ডিএমপি, সিএমপি এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। উচ্চতর শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সমৃদ্ধ এই কর্মকর্তা এখন থেকে সিআইডির আধুনিকায়নে নেতৃত্ব দেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি