ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের সব স্তরের মানুষকে দল-মত নির্বিশেষে একত্র হয়ে একটি ইনসাফভিত্তিক, স্বনির্ভর, নিরাপদ ও কর্মমুখর বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন। আগামীকাল ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা জানান।
রাষ্ট্রপতি বাণীতে বলেন, “স্বাধীনতা জাতি হিসেবে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সব বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোন এবং জাতীয় নেতৃবৃন্দ ও জনগণ যাদের অবদান অনস্বীকার্য, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।”
তিনি আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদেরকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রেরণা যোগায়। স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ, মানবিক মর্যাদা ও জনগণের ক্ষমতায়ন। আমাদের দায়িত্ব হলো এই লক্ষ্য বাস্তবায়ন করা এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করা।”
রাষ্ট্রপতি দেশের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বলেন, “দীর্ঘদিনের অপশাসন, বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা ও অনাকাঙ্ক্ষিত জ্বালানি পরিস্থিতি দেশের ওপর প্রভাব ফেলেছে। সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করছে এবং স্বনির্ভর, গতিশীল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার পথে এগোচ্ছে। এ সময় জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সহমর্মিতা অপরিহার্য।”
বাণীতে রাষ্ট্রপতি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি