ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দেশে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: দেশের ন্যায়বিচার নিশ্চিত করা এবং কোনো নাগরিক যেন বিচার থেকে বঞ্চিত না হয়, সেটিই নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মূল লক্ষ্য। আজ বুধবার (২৫ মার্চ) নতুন দায়িত্বগ্রহণের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ব্যারিস্টার কাজল জানান, দ্রুত বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষায় তিনি বিশেষভাবে কাজ করবেন। দেশের আইন অঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার অগ্রাধিকার।
গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এরপর থেকেই আইন অঙ্গনে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, কে হবেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল। অবশেষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
ব্যারিস্টার কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র এবং ইংল্যান্ডের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন।
রুহুল কুদ্দুস কাজল আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি কূটনীতিতে অভিজ্ঞ। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।
শিক্ষাজীবনে রুহুল কুদ্দুস কাজল মহেশপুর হাইস্কুল ও যশোর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষা গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতাতেও তিনি কিছু সময় কাজ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের