×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়ছে না: জাহেদ উর রহমান

২০২৬ মার্চ ২৫ ১৫:৪৬:৫৪

জ্বালানি তেলের দাম বাড়ছে না: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ছড়িয়ে পড়া নানা শঙ্কা ও গুঞ্জনের মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের এক মাসের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

উপদেষ্টা বলেন, বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপে বিশ্বজুড়ে প্রভাব পড়ছে। এমনকি উন্নত দেশগুলোও রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। এই বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে আতঙ্ক তৈরি হওয়ায় অনেকেই অতিরিক্ত কেনাকাটা ও মজুতের দিকে ঝুঁকছেন। এ ধরনের ‘প্যানিক বায়িং’ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পাম্প মালিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, দাম বাড়বে এমন আশঙ্কায় অতিরিক্ত তেল মজুত করার কোনো প্রয়োজন নেই। কারণ সরকার ইতোমধ্যে নিশ্চিত করেছে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না।

জ্বালানি সরবরাহ ব্যবস্থার প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন, হঠাৎ করে সবাই যদি প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করতে যায়, তাহলে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। ব্যাংকিং ব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, একসঙ্গে সবাই টাকা তুলতে গেলে যেমন ব্যাংক সংকটে পড়ে, তেমনি জ্বালানি খাতেও একই ধরনের চাপ সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ঈদের আগে স্বাভাবিকের চেয়ে বেশি তেল সরবরাহ দেওয়া হলেও অল্প সময়ের মধ্যে তা শেষ হয়ে গেছে, যার প্রধান কারণ মানুষের আতঙ্ক ও অতিরিক্ত চাহিদা। এটিকে সরকারের ব্যবস্থাপনার দুর্বলতার চেয়ে জনমানুষের ভীতির প্রতিফলন হিসেবে দেখছেন তিনি।

জাহেদ উর রহমান আরও বলেন, সরকার চাইলে অভ্যন্তরীণভাবে তেলের দাম বাড়াতে পারত, কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেশি। তবে মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় তা করা হয়নি, যাতে মূল্যস্ফীতি না বাড়ে।

তিনি জানান, সরকার বর্তমানে স্পট মার্কেট থেকে গ্যাস সংগ্রহ করছে এবং কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। কোথাও সমন্বয় ঘাটতি থাকলে তা চিহ্নিত করে সমাধানের আশ্বাসও দেন তিনি।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত