ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৬০ দিনের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সুবিধা আরও সহজলভ্য করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ইউজিসির সভাকক্ষে চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল শিক্ষাব্যবস্থা শক্তিশালী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, গবেষণায় সহায়তা এবং ডিজিটাল বৈষম্য কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই চালু করার নির্দেশ দেওয়া হবে।
এ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা সুবিধাতেও এই সেবা সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।
সভায় ইউজিসির সদস্যবৃন্দ, সচিব, আইসিটি বিভাগের কর্মকর্তারা এবং বিডিরেনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি