ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
কুয়েত থেকে দেশে ফিরতে সৌদি ট্রানজিট রুট চালুর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে কুয়েতের আকাশপথেও। দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিকল্প রুট ব্যবহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২৪ মার্চ) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত সরকার আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বর্তমানে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে না। এ অবস্থায় জরুরি প্রয়োজনে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের জন্য সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে বিশেষ ফ্লাইট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে কুয়েত এয়ারওয়েজকে দাম্মাম হয়ে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। তবে সৌদি আরবে প্রবেশের জন্য যাত্রীদের ট্রানজিট ভিসা বা বিশেষ অনুমতির প্রয়োজন হবে। এ প্রক্রিয়া সহজ করতে দূতাবাস কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে জাজিরা এয়ারওয়েজ তাদের উদ্যোগে যাত্রীদের বাসে করে কুয়েত-সৌদি সীমান্ত পার করে কাইসুমা বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করেছে। একই ধরনের সুবিধা কুয়েত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের জন্যও চালু করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
পাশাপাশি যেসব প্রবাসীর জরুরি ভিত্তিতে ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাদের জন্য স্থলপথে সৌদি আরব হয়ে গন্তব্যে পৌঁছাতে ট্রানজিট ভিসার ব্যবস্থা সহজ করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)