ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি পরিস্থিতি এবং তা মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান এবং সেখানে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে অনুষ্ঠিত ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ শীর্ষক সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?