ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
২৫ মার্চ ও ২৬ মার্চ উপলক্ষে মাদ্রাসাগুলোতে বিশেষ কর্মসূচির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশের সব মাদ্রাসায় নানা কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ উপলক্ষে আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়েছে।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও প্রতিকল্প কর্মকর্তা এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা এক স্মারকে এসব নির্দেশনা জারি করা হয়।
স্মারকে উল্লেখ করা হয়েছে, ২৫ মার্চ ‘গণহত্যা দিবস ২০২৬’ উপলক্ষে সুবিধাজনক সময়ে দেশের মাদ্রাসাগুলোতে আলোচনা সভা আয়োজন করতে হবে। এ সভায় বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১ সালের গণহত্যা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৮টায় অথবা সুবিধাজনক সময়ে সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় পতাকা বিধি অনুসারে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, হামদ ও নাত পরিবেশন এবং কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্মারকে আরও বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের