ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
টিকটকার স্ত্রীকে গুলি করে হ’ত্যার পর স্বামীর আত্মহ’ত্যা
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদে ঈদের প্রথম দিনেই ঘটে গেল হৃদয়বিদারক হত্যাকাণ্ড, যা পুরো দেশকে শোকের ছায়ায় ফেলেছে। জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে তার স্বামী মোহাম্মদ সাদিক গুলি করে হত্যা করেছেন এবং পরে তিনি নিজেই আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের ডিএইচএ ফেজ-২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে, যা হুমাক পুলিশ স্টেশনের আওতাভুক্ত। নিহত সানা জাভেদ মূলত আটকের বাসিন্দা এবং টিকটকে ‘আউট লোফারা’ নামে বেশ জনপ্রিয় ছিলেন। ঘাতক স্বামী মোহাম্মদ সাদিকও আটকের বাসিন্দা এবং তিনি আটক পুলিশের একজন সাবেক কনস্টেবল ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কেটে নিরাপত্তারক্ষী গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছান এবং দেখতে পান লাল পোশাক পরা সানা মাটিতে পড়ে আছেন। পাশেই প্রায় ২৪ বছর বয়সি এক যুবক পিস্তল হাতে দাঁড়িয়ে ছিলেন এবং রক্ষীর চোখের সামনে তিনি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল এবং তিনটি বুলেটের খোসা উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকেই এই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।
এক বছরেরও কম সময়ের মধ্যে ইসলামাবাদে এটি দ্বিতীয় হাই-প্রোফাইল নারী টিকটকার হত্যার ঘটনা। এর আগে গত বছরের জুনে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফ তার বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন; প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)