ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজাতে উদ্যোগ নিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে একগুচ্ছ বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতি নির্ধারণী পর্যায়ে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এই বৈঠকে রাজধানীর চলমান ট্রাফিক সংকট নিরসনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনাকে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এপ্রিলের শেষ নাগাদ যানজট অনেকাংশে কমে আসতে পারে। আর মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।
বৈঠকের সিদ্ধান্তসমূহ:
ক. ট্রাফিক সিগন্যালগুলো দেশীয় প্রযুক্তিতে অটোমেশনের আওতায় আনা হবে; পর্যায়ক্রমে ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে।
খ. ঢাকার চারপাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
গ. যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা হবে এবং মহানগরের ভেতরের ৫টি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা হবে; সেগুলো সিটি সার্ভিসে ব্যবহার করা হবে।
ঘ. রাস্তার দু’পাশ দখলমুক্ত করা হবে এবং সড়কের মাঝখানের বিদ্যুতের খুঁটি সরানো হবে।
ঙ. রেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং চালু করা হবে।
চ. সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হবে।
ছ. অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল এলাকায় দেশীয় প্রযুক্তিতে লিফট স্থাপন করা হবে।
জ. আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।
এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুল সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- বক্স অফিসে ‘ধুরন্ধর টু’ কত টাকা আয় করল?
- ভিডিও ভাইরাল: স্কুলছাত্রীর আত্মহ’ত্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির সুযোগ
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা