ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
এক ধাক্কায় জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি ঘোষণা করেছে সরকার, যা বিমান পরিবহন খাতে নতুন চাপ সৃষ্টি করতে পারে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম এখন ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১১২ টাকা ৪১ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।
সংস্থাটি আরও জানায়, নতুন এ মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে। ফলে রাত পেরোলেই বিমান পরিচালনায় জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
শুধু দেশীয় রুটই নয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসের শুরুতে এক দফা দাম বাড়ানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়।
একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও বৃদ্ধি পায়, যা শূন্য দশমিক ৬২৫৭ ডলার থেকে বেড়ে দাঁড়ায় শূন্য দশমিক ৭৩৮৪ ডলারে। নতুন এই সিদ্ধান্তে স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জেট ফুয়েলের দাম বাড়ল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি