ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
‘জুলাই যোদ্ধাদের’ আইনি সুরক্ষা নিশ্চিতের পক্ষে সংসদীয় কমিটি
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দেওয়ার লক্ষ্যে জারি করা দায়মুক্তির অধ্যাদেশকে সমর্থন জানিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সদস্যরা। বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে দায়মুক্তি দেওয়ার যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তার সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি সম্পূর্ণ একমত হয়েছে। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া এসব তরুণ ও সাধারণ মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করা সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।
অন্যদিকে আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, প্রতিটি অধ্যাদেশ বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং আগামী ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় সংবিধানের প্রাধান্য বজায় রেখে জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্রীয় প্রয়োজনের মধ্যে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে।
আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, বিশেষ কমিটির সুপারিশ সরাসরি আইনে পরিণত হবে না। কমিটি তাদের মতামত ও সুপারিশ সংসদের সামনে উপস্থাপন করবে এবং সংসদই সিদ্ধান্ত নেবে কোন অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হবে।
সংসদীয় বিধি অনুযায়ী, নতুন সংসদ গঠনের ৩০ কর্মদিবসের মধ্যে আগের জারি করা অধ্যাদেশগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এরই মধ্যে ১৫ কর্মদিবস অতিবাহিত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই এই বিশাল কাজ সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে কমিটি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ছাড়াও সংসদীয় কমিটির অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর