ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ শুরু থেকেই মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতিগত বৈষম্য ও বর্ণবাদ নির্মূল করে সাম্য ও মানবিক মর্যাদা সমুন্নত রাখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৩ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ স্মারক সভায় এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সভায় পররাষ্ট্রমন্ত্রী বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী সব আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে এই অভিশাপ নির্মূলে দেশের অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও প্রত্যাশিত সাফল্য থেকে অনেক পিছিয়ে রয়েছে।’
বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে তাদের সীমিত প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ড. খলিলুর রহমান বলেন, ‘এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।’ বাংলাদেশের সংবিধানের মূলনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শুরু থেকেই মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে নিরন্তর কাজ করে যাচ্ছি।’
বর্ণবাদমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী তিনটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। প্রথমত, বর্ণবাদবিরোধী মানসিকতা গড়ে তুলতে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি ও সচেতনতা তৈরি। দ্বিতীয়ত, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য বা ‘হেট স্পিচ’ কঠোরভাবে প্রতিরোধ করার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা। এবং তৃতীয়ত, বিভিন্ন জাতির মধ্যে আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত