ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় পালিত হলো ‘পাকিস্তান দিবস’
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় পাকিস্তান হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় দেশটির জাতীয় দিবস বা ‘পাকিস্তান দিবস’ উদযাপিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে পাকিস্তানি সম্প্রদায়ের সদস্য, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে হাই কমিশনার ইমরান হায়দার আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
এই দিবসটি মূলত ১৯৪০ সালের ২৩ মার্চের সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করিয়ে দেয়, যেদিন কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান প্রস্তাব পাস করা হয়েছিল। অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের প্রেরিত বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়। এই বাণীগুলোতে দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের অগ্রগতি ও ঐক্যের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়। এছাড়া সন্ত্রাসবাদ ও বিনা উস্কানিতে আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় সংকল্পের প্রতীক হিসেবে ‘অপারেশন গজব-লিল-হক’-এর গুরুত্ব উল্লেখ করা হয়।
হাই কমিশনার ইমরান হায়দার বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের অভিনন্দন জানান এবং পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর স্বপ্ন অনুযায়ী একটি শক্তিশালী ও সমৃদ্ধ পাকিস্তান গড়ার জন্য সবার প্রতি সম্মিলিত সংকল্প নবায়নের আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর