ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

কে এই মনিকা? জানা গেল আসল পরিচয়

২০২৬ মার্চ ২৩ ১০:৫৯:৩১

কে এই মনিকা? জানা গেল আসল পরিচয়

বিনোদন ডেস্ক: ঢাকার রাস্তায় অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি মনিকা। কখনো সরাসরি, আবার কখনো ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিওতে তার উপস্থিতি কৌতূহল তৈরি করেছে অনেকের মনে। কে এই মনিকা, কী তার পরিচয় তা জানতে আগ্রহ বাড়ছে দিন দিন।

জানা যায়, মনিকার জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা মস্কো শহরে। বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার। তার মায়ের নাম ম্যারিয়া গোজেন। মনিকার পূর্ণ রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা মনিশকা।

তার নামের সঙ্গে যুক্ত ‘কবির’ অংশটি নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, এই অংশটি তিনি নিয়েছেন তার দাদার নাম থেকে। তার দাদা-দাদি ভারতের নয়াদিল্লির বাসিন্দা ছিলেন এবং তার বাবাও সেখানেই বড় হয়েছেন।

পরবর্তীতে ব্যবসার কাজে মনিকার বাবা রাশিয়ায় গেলে সেখানে তার মায়ের সঙ্গে পরিচয় হয়। পরে তিনি বাংলাদেশে চামড়া ব্যবসার সঙ্গে যুক্ত হন। ২০১২ সালে বাবার সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন মনিকা।

বহুজাতিক সাংস্কৃতিক পটভূমি থেকে উঠে আসা এই তরুণী বর্তমানে ঢাকায় তার ভিন্নধর্মী উপস্থিতির মাধ্যমে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত