ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জমকালো আয়োজনে আজ প্রচারিত হবে ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক: ঈদ আনন্দের অন্যতম বড় আকর্ষণ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে নতুন রূপে। উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করতে বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান।
আজ রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে ইত্যাদি। ঈদের খুশি আর টেলিভিশনের পর্দা এই দুইয়ের মাঝে কয়েক দশক ধরে সেতুবন্ধন হয়ে আছে একটি নাম ‘ইত্যাদি’।
জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি ছাড়া যেন ঈদের আনন্দ অপূর্ণই থেকে যায়। দর্শকদের সেই দীর্ঘদিনের প্রত্যাশা মেটাতে এবারও ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে ফিরছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত।
চিরায়ত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক অনন্য মিশেলে সাজানো হয়েছে এবারের ‘ইত্যাদি’। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ চমক। কালজয়ী সেই গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন শিল্পীরা। এরপর একে একে পরিবেশিত হবে দেশের তারকা শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও ভিন্ন ধাঁচের গান।
এবারের আসরে বাড়তি মাত্রা যোগ করেছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নৃত্য পরিবেশনা। বরাবরের মতোই এতে সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসবে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটিতে থাকছে সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত কিছু নাট্যাংশ। এছাড়া দর্শকদের জন্য নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ মিউজিক্যাল ড্রামা এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী শিক্ষামূলক ও বিনোদনমূলক পর্ব।
সব মিলিয়ে, সংগীত, নাট্যরস, নৃত্য আর ব্যতিক্রমী উপস্থাপনায় সাজানো এবারের ‘ইত্যাদি’ দর্শকদের জন্য হয়ে উঠতে যাচ্ছে এক পূর্ণাঙ্গ ঈদ বিনোদন প্যাকেজ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)