ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মায়ের শাড়ির তৈরি পাঞ্জাবিতে শুভ, ঈদে আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক: ঈদের খুশির দিনে ভক্তদের হৃদয়ে দাগ কাটলেন ঢালিউড সুপারস্টার আরিফিন শুভ। জনপ্রিয় এই অভিনেতা এবারের ঈদে কোনো দামী ব্র্যান্ডের পোশাক নয়, বরং পরলোকগত মায়ের স্মৃতিকে সঙ্গী করে এক বিশেষ পাঞ্জাবি পরেছেন। মায়ের শাড়ি দিয়ে তৈরি সেই পাঞ্জাবি পরেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং এক আবেগঘন বার্তা দিয়েছেন।
শনিবার (২১ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড পেজে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন শুভ। ভিডিওতে তিনি বলেন, “ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ঈদ মানেই আনন্দ, খুশি, খাওয়া-দাওয়া আর বন্ধুদের সাথে আড্ডা। আশা করছি, আপনারা সবাই এবারের ঈদে অনেক আনন্দ করছেন।”
এবারের ঈদটি তাঁর জন্য কেন স্পেশাল, সেই ব্যাখ্যা দিয়ে শুভ বলেন, “এবারের ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দুই বছর ধরে আমি সনি লিভের ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে কাজ করছিলাম। সম্প্রতি সেটি মুক্তি পেয়েছে। আপনারা দেখলে আমি খুশি হব।”
নিজের ঈদ উদযাপনের কথা জানিয়ে অভিনেতা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আমার ঈদ সবসময়ই খুব সাধারণ। মায়ের শাড়ি দিয়ে তৈরি এই পাঞ্জাবিটা পরে মায়ের সাথে দেখা করতে গেলাম তাঁর কবরে। কবর জিয়ারত করে এলাম। এখন বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাব। আপনারা সবাই অনেক আনন্দ করুন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন।”
উল্লেখ্য, আরিফিন শুভ বর্তমানে তাঁর ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন। গত ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে শুভ ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন এবং সিরিজটি বর্তমানে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। সাফল্যের এই আনন্দঘন মুহূর্তেও মায়ের স্মৃতি আঁকড়ে থাকা শুভর এই সরলতা নেটিজেনদের মুগ্ধ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)