ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ঈদে দর্শক মাতাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ঘিরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে এবারও জমে উঠেছে সিনেমার উৎসব। নতুন পাঁচটি সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে হলগুলো। তবে এবার দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে শুধু তারকাখ্যাতি নয়, গল্পের শক্তিই বড় ভূমিকা রাখছে।
এবার ঈদে মুক্তি পেয়েছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’। এই পাঁচ সিনেমাকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচনা চলছে। তবে দর্শকদের বিশেষ আগ্রহ ও প্রশংসা কুড়াচ্ছে পরিচালক তানিম নূরের নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শকরা সিনেমাটির গল্প, নির্মাণ ও অভিনয়ের প্রশংসা করছেন।
হুমায়ূন আহমেদের গল্পে মানুষের সূক্ষ্ম অনুভূতি, নিঃশব্দ বেদনা এবং জীবনের ছোট ছোট মুহূর্তের যে অনন্য প্রকাশ দেখা যায়, সেই আবহটিই বড় পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক তানিম নূর। নির্মাতা জানিয়েছেন, গল্পের মূল প্রেক্ষাপট ২০০৭ সালের সময়কালকে সামনে রেখে সিনেমাটির ভিজ্যুয়াল ভাষা তৈরি করা হয়েছে।
‘বনলতা এক্সপ্রেস’ মূলত একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগিয়ে যায়, যেখানে নানা চরিত্রের জীবনের গল্প ধীরে ধীরে উন্মোচিত হয়। সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ এর তারকাবহুল কাস্টিং। বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পেয়ে দর্শকরা বেশ উচ্ছ্বসিত।
এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শরীফুল রাজ। তাদের অভিনয় চরিত্রগুলোকে আরও জীবন্ত করে তুলেছে বলে মনে করছেন দর্শকরা।
ট্রেনযাত্রার পরিচিত নস্টালজিয়া, মানবিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের এক ভিন্ন আবেগের জগতে নিয়ে যাচ্ছে। প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শকদের অনেকেই বলছেন, নিটোল গল্প আর অভিনয়ের শক্তিতেই এটি এবারের ঈদের অন্যতম সেরা সিনেমা হয়ে উঠতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে