ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঈদের দিন ঢামেক থেকে শিশু চুরি, দ্রুত উদ্ধার র্যাবের অভিযানে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঈদের দিন দুপুরে চুরি হওয়া দুই বছর বয়সী এক শিশুকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে র্যাব।
রোববার (২২ মার্চ) মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল আলম শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুরে ঢামেক হাসপাতালের ২ নম্বর ভবনের তৃতীয় তলায় হৃদরোগ বিভাগ থেকে শিশু ফোজাইলকে চুরি করা হয়। ফোজাইলের বাবা মাজহারুল ইসলাম ও মা নুসরাত জাহান তাকিয়া বর্তমানে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় বসবাস করেন।
শিশুটির মা জানান, তাঁর বাবা হাফেজ নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার দুপুরে ছেলেকে নিয়ে তিনি হাসপাতালে বাবাকে দেখতে যান। দুপুরে যখন পরিবারের সবাই মিলে ওয়ার্ডের ভেতরে খাবার খাচ্ছিলেন, তখন ফোজাইল সেখানেই খেলা করছিল। হঠাতই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় হাসপাতালের আনাচে-কানাচে খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার কিছু সময় পর শিশুটির স্বজনদের মোবাইল ফোনে একটি কল আসে এবং ফোজাইলকে ফিরিয়ে দিতে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে র্যাব-১০-এর একটি দল অভিযানে নামে। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে র্যাব সদস্যরা যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় হানা দেন। সেখান থেকেই শিশুটিকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও র্যাব জানিয়েছে, এটি একটি পরিকল্পিত অপহরণ কি না বা এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া শিশুটিকে বর্তমানে তাঁর বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। খুশির দিনে সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত