ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ভুয়া গেজেট বানিয়ে ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ দাবি, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে ভুয়া গেজেট প্রকাশ এবং বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠিয়ে প্রতারণার অভিযোগে অরিফ মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড়িকা গ্রামের বাসিন্দা এই ব্যক্তিকে শনিবার (২১ মার্চ) কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবির একটি দল সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে ঢাকায় নিয়ে আসে। রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, বিভিন্ন তথ্য ও নথি বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে যে অরিফ মহিউদ্দিন দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তিনি কখনও নিজেকে ড. আরিফ মহিউদ্দিন, কখনও মহিউদ্দিন বা মহিউদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় পরিচয় দিতেন।
জিজ্ঞাসাবাদে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উপদেষ্টা হিসেবে পরিচয় দিতেন। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন জামিলের সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর জীবনী সংবলিত নথি তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠাতেন।
ডিবি প্রধান বলেন, অরিফ একটি সরকারি গেজেট সম্পাদনা করে তাতে নিজের নাম বসিয়ে দাবি করতেন যে তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই গেজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির স্বাক্ষর রয়েছে বলে দেখানো হয়। পরে ওই ভুয়া গেজেট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়ে তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
এছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’ নামে একটি সংগঠনের সরকারি সিল ও মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠাতেন। সেখানে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে সংগঠনের সভাপতি এবং নিজেকে সদস্য সচিব হিসেবে উল্লেখ করেন। এই সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ বা চাঁদা চাওয়ার অভিযোগও রয়েছে।
পুলিশের তথ্যমতে, তিনি নিজেকে প্রতিমন্ত্রী দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ব্যাংকেও চিঠি পাঠান। এমনকি বাংলাদেশ ব্যাংকের কাছে এক হাজার কোটি টাকা ঋণ দেওয়ার অনুরোধও করেন।
ডিবি প্রধান জানান, তার মোবাইল ফোনে প্রাথমিক অনুসন্ধানে অসংখ্য প্রতারণার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ডিবি প্রধান আরও জানান, এর আগেও অরিফ মহিউদ্দিন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এছাড়া একটি সাইবার মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ডের রায় রয়েছে কি না, সেটিও যাচাই করে দেখা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার