ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ঈদের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার, সৈকতে উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটিকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। লাখো মানুষের ভিড়ে সমুদ্রসৈকতসহ আশপাশের পর্যটন এলাকাগুলো এখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) সকাল থেকেই সৈকতের কলাতলী, সুগন্ধা, লাবণীসহ বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বালুকাবেলায় আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে ভ্রমণপিপাসু মানুষদের।
এবার ঈদে টানা সাত দিনের ছুটি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছেন অসংখ্য মানুষ। সৈকতের মনোরম পরিবেশ আর সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই কয়েকদিন অবস্থান করার পরিকল্পনা করেছেন।
নরসিংদী থেকে আসা পর্যটক মোমেন মাহমুদ বলেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সবসময় আকৃষ্ট করে। তাই ঈদের আনন্দটা এখানে উপভোগ করতে চলে এসেছি। আরও দুই দিন এখানে থাকব। এখানে এসে খুবই ভালো লাগছে।
পর্যটকদের ভিড়ে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় পর্যটন ব্যবসাও। হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।
বার্মিজ মার্কেটের শুঁটকির ব্যবসায়ী মফিজুর রহমান বলেন, রমজান মাসে ব্যবসা প্রায় বন্ধ ছিল। তবে গত দুই দিনে প্রচুর পর্যটক আসতে শুরু করেছে। সামনে আরও পর্যটক বাড়বে বলে আশা করছি। এতে ব্যবসাও ভালো যাবে এবং লাভের মুখ দেখা যাবে।
হোটেল-মোটেল-রিসোর্টসহ শহরের পাঁচ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের প্রায় সব কক্ষই এখন পর্যটকে পূর্ণ। হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, আগামী ৩০ মার্চ পর্যন্ত বেশিরভাগ হোটেলের রুম আগেই বুকিং হয়ে গেছে।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকের চাপ অনেক বেড়েছে। প্রায় সব হোটেলেই এখন পর্যটক অবস্থান করছেন। একই সঙ্গে আমরা হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি যেন কোনো পর্যটক হয়রানির শিকার না হন এবং সেবার ক্ষেত্রে ন্যায্যমূল্য বজায় রাখা হয়।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পর্যটন স্পটে তৎপর থাকতে দেখা গেছে।
জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, কক্সবাজারে আসা পর্যটকেরা এই শহরের সম্মানিত অতিথি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সেবা দিতে জেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ