ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা দুর্ঘটনায় হতাহত পরিবারকে ১ লাখ করে দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা–চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা দেবে।
রোববার (২২ মার্চ) ঘটনাস্থল পরিদর্শনকালে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, প্রতিটি হতাহত পরিবারের জন্য সরকার ১ লাখ টাকা করে প্রদানের ব্যবস্থা করবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। আহতদের চিকিৎসার প্রয়োজনে ঢাকা নেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্তদের ১ লাখ করে টাকা দেওয়া হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রেল ক্রসগুলো অটোমেটিক করার কাজ করা হবে। ইতোমধ্যে দুজন রেল কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসনও একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।
দুর্ঘটনায় আহত আটজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের মাথায় গুরুতর আঘাত হয়েছে। গুরুতর আহত দুইজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সামান্য আহত ১৮ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে আবাসিক মেডিকেল অফিসার অজয় ভৌমিক জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে