ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরানে হা/মলার তীব্রতা আরও বাড়ানোর হুমকি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইরানে সামরিক অভিযানের মাত্রা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, চলতি সপ্তাহে ইরানের সরকারি ও সামরিক অবকাঠামোর ওপর হামলার তীব্রতা কয়েকগুণ বৃদ্ধি করা হবে।
শনিবার (২১ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই হুমকি দেন কাৎজ। তিনি বলেন, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ওপর যে যৌথ অভিযান চালাচ্ছে, এ সপ্তাহে তার পরিধি ও ভয়াবহতা অনেক বাড়বে।”
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না। তিনি দাবি করেন, ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি এবং অভ্যন্তরীণ সক্ষমতা অত্যন্ত সুদৃঢ়।
কাৎজ আরও বলেন, “আমাদের যুদ্ধের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। যতক্ষণ পর্যন্ত সেই লক্ষ্যগুলো অর্জিত না হবে এবং এ অঞ্চলে আমাদের আধিপত্য নিরঙ্কুশ না হবে, ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব।”
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন হামলা-পাল্টা হামলা চলছে। ইসরায়েলের এই নতুন হুমকির ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ