ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন
ডুয়া ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে প্রথম উপাচার্য গোলাম রহমানের নামে এর নামকরণ করা হয়েছে। সম্প্রতি খুবি সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে পুরোনো প্রশাসনিক ভবনের নতুন নামকরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ‘প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন’-এর নামফলক উন্মোচন করেন গোলাম রহমান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রথম উপাচার্য খুবির প্রারম্ভিক পথচলার নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন খোলা, আবাসিক হল ও প্রশাসনিক ভবন নির্মাণের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করেন তিনি।
প্রবীণ এই অধ্যাপক নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, ‘তোমাদের আন্দোলনে মহাবিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে। দেশ ও জাতির উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে হবে।’
গোলাম রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কখনো কিছু চাইনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হোক, এটাই ছিল প্রত্যাশা। আজ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিল, তাতে আমি গর্বিত ও কৃতজ্ঞ। ভবিষ্যতের পথচলায় আমি সবার কাছে দোয়া প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুনভাবে পথচলা সুগম হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভবনের নামে পরিবর্তন আনা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পথচলা ও উৎকর্ষ সাধনে প্রফেসর ড. গোলাম রহমানের অবদান চিরস্মরণীয়। এ জন্য তাঁর প্রতি সম্মান জানিয়ে পুরোনো প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মাহবুবুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি