ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবি’র শিক্ষার্থীদের ৩৬ লাখ টাকা বৃত্তি দেবে সোশ্যাল ইসলামী ব্যাংক
ডুয়া নিউজ : ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)- এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী (Physically Challenged) ও অসচ্ছল ১০০ শিক্ষার্থীকে ১২ মাসের জন্য ৩৬ (ছত্রিশ) লাখ টাকা বৃত্তি দেবে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডুয়ার সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে স্বাক্ষর করেন এসআইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত।
চিঠিতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারির ডুয়া’র আবেদনের প্রেক্ষিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫২৯তম বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং দরিদ্র শিক্ষার্থীকে তাদের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য মাসিক ৩০০০ টাকা হিসেবে ১২ মাসের জন্য ৩৬ (ছত্তিরিশ) লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এই অর্থ ব্যাংকের সিএসআর ফান্ড থেকে নির্বাহ করা হবে।
এর আগে জানুয়ারি মাসে এসআইবিএল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে এবং অসহায়, অসচ্ছল, দুঃস্থ শীতার্থদের মাঝে বিতরণের জন্য ডুয়া-কে প্রায় ৫০০০ কম্বল সরবরাহ করে।
এছাড়া, এসআইবিএল ডুয়া’র নিউজ পোর্টাল 'duaa-news.com' পরিচালনায় ৬ মাসের জন্য ৫০ হাজার টাকার বিজ্ঞাপন প্রদান করেছে।
প্রসঙ্গত, স্যোসাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত ডুয়া অর্থ উপ-কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।
ডুয়া’র আহ্বাবায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী সংগঠনের সার্বিক কর্মকান্ডে এসআইবিএল এর বিশেষ সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত-কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস